আসছেন এ আর রহমান, কনসার্টের টিকিট বিক্রি শুরু

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৭:৪৪ পিএম

করোনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে স্থগিত হওয়া ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। 

বিসিবি জানিয়েছে, করোনার প্রকোপ কমে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুরে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

এ কনসার্টের সেরা আকর্ষণ ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার অস্কার জয়ী এআর রহমান। আর উপমহাদেশের প্রখ্যাত সুরকারের গান সরাসরি উপভোগ করতে খরচ করতে হবে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

রোববার রাতে কনসার্টের টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকিট মূল্য সর্বোচ্চ ১০ হাজার টাকা আর সর্বনিম্ন এক হাজার টাকা। সব মিলিয়ে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি।

image


বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ও ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ টিকিট পাওয়া যাবে। তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হবে। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড পাঁচ হাজার ও ব্রোঞ্জ এক হাজার টাকা।

আরও পড়ুন: ঢাবিতে ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

এআর রহমান ছাড়াও এ কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও মাইলস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।  

কনসার্টটি সরাসরি কোনো চ্যানেলে দেখাবে কিনা, সে বিষয়টি চূড়ান্ত করেনি বিসিবি ও সংশ্লিষ্টরা।


একাত্তর/এসি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
জনপ্রিয় সেনেগালিজ-আমেরিকান গায়ক একন বর্তমানে তার ভারত সফরের শেষ ধাপে মুম্বাইতে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই জুড়ে তাঁর ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠলেও, গেলো ১৪...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর