শতভাগ হজযাত্রীর সৌদি ইমিগ্রেশন এবার ঢাকাতেই

আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৯:০৯ পিএম

চলতি বছর শতভাগ হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশেই সেরে ফেলা হবে। মক্কা রুট ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্ক- কর্মসূচির আওতায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই শেষ করা হবে সব কাজ

রমজান উপলক্ষ্যে খাদ্য সহায়তা দেয়ার সময় সৌদি রাষ্ট্রদূত এসব তথ্য জানান সেই সঙ্গে তিনি জানান, শিগগিরই বাংলাদেশে ৬৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে ঢাকা আসছে সৌদি আরবের একটি বিশেষ প্রতিনিধিদল

মার্চেই সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ তিন দিনের জন্য ঢাকা সফর করেছেন সফরে বাণিজ্য বৃদ্ধিসহ আলাপ হয় দ্বিপাক্ষিক নানা বিষয়ে

এর ধারাবাহিকতায় এপ্রিলে সৌদি বিনিয়োগমন্ত্রী বিনিয়োগকারীদের নিয়ে ঢাকা সফর করবেন উদ্দেশ্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন,  বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ আমরা বাংলাদেশের সাথে তেল গ্যাস বিদ্যুত, অবকাঠামো প্রযুক্তিসহ সব খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে চাই বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি উপযুক্ত জায়গা আমরা ৬৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে চাই

সেই সঙ্গে তিনি আরও জানান, হজ সেবা উন্নয়নের জন্য ‘ভিশন ২০৩০’ গ্রহণ করেছে সৌদি আরব ২০১৮ সালে সর্বপ্রথম এই কর্মসূচির আওতায় নিজেদের হজযাত্রী সেবা দেয়া শুরু করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ২০১৯ এই সেবা বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে শুরু হয়

শুরুতে ঢাকা থেকে পশ্চাশ ভাগ যাত্রীকে সৌদি প্রবেশ নিশ্চিত করা সম্ভব হয় তবে এবার শাতভাগ হাজিই এই সেবা পাবেন

আরও পড়ুন: রোজায় সরকারি অফিস সাড়ে তিনটা ও ব্যাংক চারটা পর্যন্ত

সৌদি রাষ্ট্রদূত বলেন, প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা বিমানবন্দরে হজযাত্রীদের হাতের ১০ আঙুলের ছাপ গ্রহণ করা হবে সাথে পাসপোর্ট স্ক্যান ও ছবি তোলা হবে এরপর ঢাকা হজ ক্যাম্পে বিমানে ভ্রমণকারী হজযাত্রীদের ইমিগ্রেশন সেরে নেয়া হবে।

২০১৯ বাংলাদেশ থেকে মোট হজযাত্রীর সংখ্যা প্রায় এক লাখ ২৬ হাজার তবে এ বছর পুরোপুরি হজ খুলবে কিনা, এখনও সে ঘোষনা দেয়নি সৌদি আরব তবে, আশা করা হচ্ছে করোনা পরিস্থিতি সহনীয় হয়ে আসায় অন্যান্য দেশের মুসল্লিরাও হজ করা সুযোগ পাবেন।


একাত্তর/আরবিএস 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সোমবার সকাল থেকে মিনার উদ্দেশে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের যাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় সৌদি আরবের স্থানীয় সময় আগের রাতেই মিনার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর