করোনা টিকা কার্যক্রমে বিশ্বের অষ্টম স্থানে বাংলাদেশ

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৭:৩৫ পিএম

রাজধানীসহ সারাদেশে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত।

২৬ ফেব্রুয়ারি যারা করোনা টিকা নিয়েছিলেন, তারা দ্বিতীয় ডোজের টিকা পাবেন। স্থানীয়ভাবে যেভাবে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেয়া হবে দ্বিতীয় ডোজের টিকা।

একই সঙ্গে চলছে প্রথম এবং তৃতীয় বা বুস্টার ডোজের টিকাও। সবমিলে দেশের ৭৫ শতাংশ মানুষই টিকার আওতায় এসেছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বাকি ২৫ শতাংশ মানুষের জন্যেও যথেষ্ট টিকা মজুত আছে বলে জানিয়েছেন তিনি। তাই যারা এখনও টিকা নেননি, তাদেরকে শিগগিরই টিকা নেয়ার আহবান জানিয়েছেন তিনি।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শুরু হয় গণটিকার বিশেষ কার্যক্রম। টিকাকেন্দ্রে মানুষের ভিড় খুব বেশী না থাকলেও, ধাপে চলছিলো টিকা কার্যক্রম। 

যার দ্বিতীয় রাউন্ড শুরু হলো ২৮ মার্চ থেকে। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যারা প্রথম ডোজের টিকা পান, এই কর্মসূচিতে তাদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর বেশিরভাগ টিকা কেন্দ্রই এখন মানুষের উপস্থিতি ছিলো কম। ফলে যারাই টিকা নিতে এসেছেন, তারা সহজেই পেয়েছেন। সহজে টিকা পেয়ে খুশি গ্রহীতারও।  

স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে এখন পর্যন্ত সাড়ে ২৯ কোটি ডোজ টিকা এসেছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বা বুস্টার ডোজের জন্য ব্যবহার হয়েছে সাড়ে ২৩ কোটি ডোজ টিকা। 

সেই হিসেবে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৭৫ শতাংশ মানুষই টিকার আওতায় এসেছে। বাদ পড়া ২৫ শতাংশ মানুষের জন্য টিকার যথেষ্ট মজুদ আছে। 

প্রয়োজনে আরও টিকা আনা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের টিকা কার্যক্রম সফল হয়েছে। বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম অবস্থানে আছে।

তিনি জানান, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। তবে এই নিয়ন্ত্রণ লাগসই করতে আরও সচেতনতা জরুরি। সবাইকে নিয়মিত মাস্ক পরতে হবে।

আরও পড়ুন: করোনায় আজও এক মৃত্যু, শনাক্ত কমেছে

মন্ত্রী জানান, বিশ্বের অনেক দেশেই করোনা টিকার চতুর্থ ডোজও দেয়া হচ্ছে। কারণ এখন যেসব টিকা দেয়া হচ্ছে তা কেবল উহান থেকে ছড়িয়ে পড়া করোনা প্রতিরোধে সক্ষম। তাই করোনার নতুন ধরণগুলো মোকাবেলায় চতুর্থ ডোজের কথা বলছেন বিশেষজ্ঞরা। 

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর