গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে শাশুড়ি, দেবর ও ননদ গ্রেপ্তার

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১:০২ পিএম

পটুয়াখালীর গলাচিপায় রোমানা আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের দেবর, ননদ ও শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ছোট চতরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোমানা ওই গ্রামের বেল্লাল হাওলাদারের (২৮) স্ত্রী। ঘটনার পরপরই ডাকুয়ার বিভিন্ন এলাকা থেকে পুলিশ নিহতের দেবর, শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় নিহতের মা সাজেদা বেগম (৪৫) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে ডাকুয়া ইউনিয়নের ছোট চতরা গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদারের সঙ্গে দশমিনা উপজেলার পশ্চিম আলীপুরা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে রোমানা বেগমের বিয়ে হয়। 

বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রোমানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। 

নিহতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরুদ্ধ করে রোমানাকে হত্যা করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠায়। 

আরও পড়ুন: বাস উল্টে মাছের ঘেরে, নিহত এক, আহত ২৫

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গৃহবধূর গলায় নখের আঁচড় ও জখমের চিহ্ন পাওয়া গেছে। নিহতের দেবর, ননদ ও শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস খালের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে পড়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর