যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮০ গাড়ি দুর্ঘটনার কবলে, নিহত ছয়

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের একটি মহাসড়কে ভারী তুষারপাতের কারণে একসঙ্গে ৮০টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৪ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, সোমবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গের উত্তর-পূর্বের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পেনসিলভানিয়া পুলিশ বলছে, এই অঞ্চলে হঠাৎ করেই শুরু হয়েছে ভারী তুষারপাত। যার ফলে চালদের দৃষ্টিসীমা কমে আসে এবং এ কারণে তারা দুর্ঘটনার কবলে পড়ে।  

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সকালে ওই মহাসড়ক হঠাৎ কুয়াশায় ঢেকে যায় এবং শুরু হয় ভারী তুষারপাত। এ সময় দ্রুত গতিতে চলতে থাকা যানবাহনগুলোর চালকরা সাদা তুষার আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। শুরুতে দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর চেইন রিঅ্যাকশনের মত পেছন থেকে একের পর এক গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে।     

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, বাস্তব: রাষ্ট্রপতি 

image


লাভেল ভলান্টিয়ার দমকল বাহিনীর প্রধান জেরেমি স্মলউড জানান, সোমবার তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর গাড়িগুলো থেকে ধোঁয়া উঠতে দেখেন তিনি। গাড়িগুলো বিপজ্জনক গতিতে একটির পেছনে আরেকটি ধাক্কা মারে। আহতরা গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সংঘর্ষের ফলে কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ জন আহত ব্যক্তিকে চারটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

 

একাত্তর/আরবিএস 

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর