জাতীয় ঐক্যের সরকার গঠনের ডাক দিলেন রাজাপাকসে

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৮:৩৫ পিএম

অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবেয়া রাজাপাকসে।

সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছে বিরোধী দলগুলো। এদিকে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোটাবেয়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালেও শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলের রাজপথে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তাদের একটাই দাবি প্রেসিডেন্টের পদত্যাগ।

কয়েকদিন ধরে চলা এ বিক্ষোভে বিক্ষোভকারীদের সতর্ক করেছে দেশটির পুলিশ। বলছে, কেউ সহিংসতায় জড়ালে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী।

সোমবার (৪ এপ্রিল) রাতে বেশ ক’জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সামনের দিনগুলোতে যারা সহিংসতায় জড়াবে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছে পুলিশ।

এদিকে, সোমবার, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবেয়া রাজাপাকসা।

তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। এ প্রস্তাবকে অর্থহীন বলে বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগ চাইলেও প্রেসিডেন্ট পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

তবে, পার্লামেন্টে যে দল সংখ্যা গরিষ্ঠতা পাবে সে দলের কাছে ক্ষমতা হস্তান্তরে তিনি রাজি আছেন বলে জানিয়েছেন।

জ্বালানি আমদানির জন্য ব্যবহৃত বৈদেশিক মুদ্রার তীব্র সঙ্কট বেসামাল করে তুলেছে শ্রীলঙ্কার অর্থনীতিকে। দিনের অর্ধেক বা তারও বেশি সময় বিদ্যুতবিহীন দিন কাটাচ্ছে মানুষ।

আরও পড়ুন: একদিনের ব্যবধানে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী

আছে খাবার ও জ্বালানির চরম সঙ্কট। ওষুধের সঙ্কট তীব্র হওয়ায় গেলো মঙ্গলবার থেকে জরুরি স্বাস্থ্য অবস্থা জারি হয়েছে শ্রীলঙ্কায়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, শ্রীলঙ্কার পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা।

এদিকে, মন্ত্রীসভার সব সদস্য পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই শপথ নিয়েছেন নতুন চার মন্ত্রী।


একাত্তর/আরএ

অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া ব্যবসায়ীদের আন্দোলন প্রথমদিকে স্বাগত জানালেও পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিলো ইরান সরকার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের...
অর্থনৈতিক সংকটে কঠিন সময় পার করছে পাকিস্তান। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভালো নয়। সব মিলিয়ে কঠিন বাস্তবতায় দেশটই। এরই মধ্যে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবে গেছে পাকিস্তানের বাণিজ্যিক নগরী...
অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার ৯ মার্চের স্থানীয় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে লঙ্কান নির্বাচন কমিশন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনের...
অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। লঙ্কান বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা বিদ্যুতের দাম ৬৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর