আন্দোলনে সহিংসতা বেড়ে যাওয়ায় বল প্রয়োগ: ইরানের রাষ্ট্রদূত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া ব্যবসায়ীদের আন্দোলন প্রথমদিকে স্বাগত জানালেও পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিলো ইরান সরকার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন‌। কোনো পরাশক্তি ইরানে আক্রমণ করে পার পাবে না বলে জানান তিনি।

সম্প্রতি ইরানে ব্যবসায়ীদের আন্দোলন ও পরবর্তীতে সংঘটিত হতাহতের ঘটনায় ঢাকার সাংবাদিকদের মুখোমুখি হন ইরানের রাষ্ট্রদূত জালিল। কথা বলেন সংঘর্ষ ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে।  ‌

রাষ্ট্রদূত বলেন, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন যতদিন শান্তিপূর্ণ ছিল ততদিন বল প্রয়োগ করা থেকে বিরত ছিলো তার সরকার।‌

সংঘর্ষ ও হামলা, পাল্টা হামলায় এখন পর্যন্ত কতশত বা কত হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন এ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে অন্তত ১০০ জন পুলিশ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত। ‌

এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক নীতি ও আক্রমণাত্মক মনোভাবের সমালোচনা করেন তিনি। বলেন, ভবিষ্যৎে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ঠেকাতে সক্ষম তারা।

রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদির অভিযোগ দেশটিতে প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি নিয়ে চুক্তি করলে ইরানের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ থেকে সরে আসবে তারা।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর