বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:৩৭ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিলের শাপলা চত্বরে লিফলেট বিতরণ কর্মসূচী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ইশরাক হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।

ইশরাক হোসেন সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে।

সাদেক হোসেন খোকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন অবিভক্ত ঢাকার শহর বিএনপির সভাপতি ছিলেন।

আরও পড়ুন: দুই নারীসহ আত্মগোপনে ছিলেন আশিষ: র‌্যাব

সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি।


একাত্তর/আরএ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অসামান্য অবদানের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। আগামী ১৫ আগস্ট এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২২ মে) বেলা পৌনে...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 
মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক জটিলতা আছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এসব জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। তিনি বলেন,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর