একদিনে করোনায় আক্রান্ত ১২ লাখ, সুস্থ ১১ লাখ ৫৩ হাজার

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০:৩৪ এএম

করোনায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২ হাজার ৫২৩ জন এবং এ রোগে মারা গেছেন ৩ হাজার ৫৭৩ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৯৩ হাজার ৪১৭ জন।

করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবারের (৭ এপ্রিল) তথ্য অনুযায়ী বিশ্বে মোট করোনা রোগীর সংখ্যা ৪৯ কোটি ৫৩ লাখ ৫৮ হাজার ৮৫৩ জন। এ রোগে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৯১ হাজার ৪২৬ জনের। এছাড়া ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার ৩৫৪ জন।

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। বুধবারও অন্যান্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর কোভিডজনিত অসুস্থতায় এ দিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

বিশ্বের আরো যেসব দেশে মঙ্গলবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৪ হাজার ৯৩০ জন, মৃত ৩৩৩ জন),  ফ্রান্স (নতুন আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ২৫০ জন, মৃত ১২৮ জন), ইতালি (নতুন আক্রান্ত ৬৯ হাজার ২৭৮ জন, মৃত ১৫০ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৬২ হাজার ৪৬ জন, মৃত ২৭ জন), যুক্তরাজ্য (মৃত ২৩৩ জন, নতুন আক্রান্ত ৩১ হাজার ২৮৬ জন) রাশিয়া (মৃত ২৯১ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ৬৬১ জন), ব্রাজিল (মৃত ১৯৬ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ১২০ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ৭৩ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ২৬৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৪ হাজার ৮০৬ জন।

আরও পড়ুন: সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।


একাত্তর/আরএ

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর