সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১১:৩২ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন সদস্যদের কাছে স্থানীয় দুই সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে ১৪-আর্মড পুলিশের পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহার করেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, ১৪ আর্মড পুলিশের এসআই সজীব দত্ত ও কনস্টেবল মতিন।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার। 

এর আগে রোববার (৩ এপ্রিল) রোহিঙ্গা ক্যাম্পের মুচরা বাজার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে স্থানীয় সংবাদমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজের (টিটিএন) প্রধান প্রতিবেদক আজিম নিহাদ ও ক্যামেরাপারসন লোকমান হাকিমের সঙ্গে অশালীন আচরণ করেন এপিবিএনের সদস্যরা। 

ভুক্তভোগী সাংবাদিক নিহাদ বলেন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কর্তৃক প্রদেয় অনুমতিপত্র দেখালেও এপিবিএনের দায়িত্বরত কনস্টেবল মতিন ও এসআই সজিব ক্ষিপ্ত হয়ে যান। 

পরে তাদেরকে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানেও আরেক দফা হয়রানি করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর এপিবিএন কার্যালয় থেকে তারা কক্সবাজার ফিরে আসতে সক্ষম হন বলে জানান নিহাদ। 

আরও পড়ুন: মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা করায় বাদী গ্রেপ্তার

এদিকে এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে। সাংবাদিকদের স্থানীয় সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।  

এরই প্রেক্ষিতে বুধবার রাতে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। 


একাত্তর/এসজে

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর