আইপিএল থেকে ধোনির বিজ্ঞাপন সরিয়ে নেয়ার নির্দেশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০১:৫৯ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি টিভি বিজ্ঞাপনে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ট্র্যাফিক আইন ভেঙেছেন এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিয়ে মানুষকে ভুল ধারণা দিচ্ছেন, এমন অভিযোগে ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া।

এবারের আইপিএল শুরুর আগেই বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। সেখানে এক বাসচালকের ভূমিকায় অভিনয় করেছেন ধোনি। 

বিজ্ঞাপনে দেখা যায়, বাস চালাতে চালাতে ব্যস্ত রাস্তার মাঝে হঠাৎ তা থামিয়ে দেন ধোনি। তার পরে যাত্রীদের বলেন, জানলা দিয়ে পাশের টেলিভিশনের দোকানের দিকে তাকাতে। সেখানে তখন দেখানো হচ্ছে আইপিএল। সবাই খেলা দেখতে বসে যান। এক ট্র্যাফিক পুলিশ এসে ধোনিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আইপিএলের সুপার ওভার চলছে। সে কথা শুনে কিছু না বলে সেই পুলিশকর্মীও সেখান থেকে চলে যান। 

আরও পড়ুন: ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি নিলামে


কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটির অভিযোগ, বিজ্ঞাপনে পুলিশক়র্মী কিছু না বলেই সেখান থেকে চলে যান। এই বিজ্ঞাপন দেখে অনেকেই ভাবতে পারেন, ট্র্যাফিক আইন ভাঙা অপরাধ নয়।

অভিযোগ খতিয়ে দেখে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া আইপিএল এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থাকে নোটিস পাঠিয়ে জানায়, ২০ এপ্রিলের মধ্যে এই বিজ্ঞাপন সরিয়ে নিতে হবে। 

বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা লিখিত ভাবে জানিয়েছে, ধোনির বিজ্ঞাপনটি সরিয়ে নেবে তারা।


একাত্তর/আরবিএস  

দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর