ইমরানকে ভারতে চলে যেতে বললেন মারিয়ম

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০:৫৫ পিএম

প্রতিবেশী ভারতের প্রশংসা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশ ছাড়তে বললেন বিরোধীদলীয় নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ। মরিয়ম বলেছেন, ইমরান যদি ভারতকে এতোই ভালোবাসেন, তাহলে তার সেখানে চলে যাওয়া উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (৯ এপ্রিল)পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম এমন মন্তব্য করেন।  

এর আগে ইমরান খান ভারতের প্রশংসা করে বলেছিলেন, ভারত একটি মহান শ্রদ্ধাবোধ সম্পন্ন দেশ। ইমরানের ওই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। মরিয়ম একাই নন, বিরোধী শিবিরের অনেকেই ইমরানের সমালোচনা করেন। 

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেছিলেন, তিনি ভারতের বিরুদ্ধে নন এবং প্রতিবেশি দেশটিতে তার অনেক অনুসারি আছেন।

তিনি আরও বলেন, কোনো পরাশক্তি ভারতকে তার স্বার্থের বিরুদ্ধে কিছু করতে বাধ্য করতে পারে না। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা (ভারত) রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। কেউ ভারতকে নির্দেশ দিতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা এখানে যা বলেছেন, তারা কি ভারতকেও তা বলতে পারে?

তার মন্তব্যের জবাবে মরিয়ম বলেন যে, খান "পাগল" হয়ে গেছেন।

মরিয়ম যোগ করেন, ক্ষমতা চলে যাওয়া দেখে ইমরান পাগল হয়ে গেছেন। তাকে কেউ বলুক যে, তাকে তার নিজের দলই বহিষ্কার করেছে, অন্য কেউ নয়।

৪৮ বছর বয়সী পিএমএল-এন নেতা আরও বলেন, আপনি (ইমরান খান) যদি ভারতকে এতোটাই পছন্দ করেন তবে সেখানে চলে যান এবং পাকিস্তানের জীবন ত্যাগ করুন।

এটিই প্রথম নয় যখন প্রধানমন্ত্রী খান ভারতের প্রশংসা করেছেন। গত সপ্তাহেও তিনি ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন।

আরও পড়ুন: ২৪ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী দেশটির সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যনির্ধারণী অধিবেশন শুরু হলেও কয়েক দফা তা মুলতবি হয়েছে। আবার অধিবেশনে শুরু হলে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।

এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় ১০টায়) মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বদলে যেতে পারে অনেক কিছুই। শনিবার রাতেই জানা যাবে সিদ্ধান্ত। 


একাত্তর/আরবিএস 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর