আজ নতুন প্রধানমন্ত্রী পাবে পাকিস্তান

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১১:১৬ এএম

ইমরান খানের বিদায় ঘণ্টা বাজার পর আজ নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদে দুই জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মুসলিম লিগ- এন সভাপতি তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ ও ইমরানের দল পিটিআইয়ের সিনিয়র নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

পার্লামেন্ট সচিবালয় জানিয়েছে, উভয়ের মনোনয়নপত্রই বৈধ বলে গৃহীত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১১ এপ্রিল) দুপুর দুইটায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে পার্লামেন্ট অধিবেশন আহবান করা হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। 

প্রতিবেদনে বলা হয়েছে, সম্মিলিত বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ সহজেই নতুন প্রধানমন্ত্রী হবে বলে ধারণা করা হচ্ছে। ইমরান খানকে অনাস্থা ভোটে পরাজিত করার শক্তি বহাল রেখেই তারা সোমবার এ ভোটে অংশ নিচ্ছে। আর প্রতিপক্ষকে ছাড়া দেওয়া হবে না- এ উদ্দেশ্য সামনে রেখে নিশ্চিত পরাজয়ের মধ্যেও কুরেশিকে প্রার্থী করা হয়েছে।

ডনের ধারণা, শাহবাজই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ৭০ বছর বয়সী শাহবাজ পাঞ্জাবের তিনবারের মুখ্যমন্ত্রী। শাহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ-এন-র (পিএমএল-এন) বর্তমান প্রেসিডেন্ট। দেশের বাইরে শাহবাজ ততটা পরিচিত নন। লন্ডন ও দুবাইয়ে বিলাসবহুল বাড়ি থাকার কারণে খবরের শিরোনাম হলেও দেশের ভেতরে প্রশাসনিক দক্ষতার জন্য শাহবাজের সুনাম রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই মেয়াদ পূর্ণ করতে পারেননি

এদিকে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।

রোববার এক টুইট বার্তায় ইমরান খান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী ফাওয়াদ বলেন, পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনের পর।


একাত্তর/এসি

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর