রাজবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, অনেক রোগী গাছতলায়

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৪:১৬ পিএম

রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ইতিমধ্যে জেলা সদর হাসপাতালের ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ৫২ জন। শয্যা সঙ্কটে মেঝে ও ওয়ার্ডের বাহিরে গাছতলায় চিকিৎসা নিচ্ছেন অনেক রোগীরা। এদিকে কাঙ্খিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।

জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, স্ত্রী, সন্তানসহ তিনজনই ডায়রিয়ায় আক্রান্ত। রোববার রাতে রাজবাড়ী সদর হাসপাতালে এলেও পুরো রাত কেটেছে হাসপাতালের বাইরে গাছ তলায়। অবশেষে ভোরে হাসপাতালের মেঝেতে স্থান হয় তাদের। 

সরেজমিন, শুধু সাইফুল নন, অন্তত ১০ পরিবার এখনও চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বাইরে গাছ তলায়।

কিছু রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের শয্যা এমনকি মেঝেতে জায়গা নেই। অনেক রোগী গাছতলায়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার পাশাপাশি ওষুধ ও স্যালাইন ঠিক মতো দেওয়া হচ্ছে না। 

তবে এমন অভিযোগ অস্বীকার করে রাজবাড়ী সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র নার্স মিনতি রায় চৌধুরী জানান, প্রতি ঘণ্টায় নতুন রোগী আসছেন। নানা সঙ্কটে রোগীর চাপে হিমশিম খেলেও নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী সদর হাসপাতালের সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে দুই শতাধিক ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া রোববার ও আজ সোমবার নতুন রোগী ভর্তি চাপ বেশি। 

আরও পড়ুন: ধর্ষণ সংক্রান্ত দণ্ডবিধির ৩৭৫ ধারা সংশোধনে রুল

খাদ্যে ব্যাকটেরিয়ার কারণেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে জানিয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, খাবার আগে ও টয়লেটের পরে ভালোভাবে হাত ধোয়া ও পচা-বাসি খাবার থেকে বিরত থাকাই পারে এর থেকে রেহাই দিতে। 


একাত্তর/এসি

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর