বরগুনায় আগুনে পাঁচটি ট্রলার পুড়ে ছাই

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১২:৫৬ পিএম

বরগুনার পাথরঘাটায় ডকইয়ার্ডে আগুন লেগে পুড়ে গেছে মেরামত করতে আসা সমুদ্রগামী মাছ ধরার পাঁচটি ট্রলার। 

রোববার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত একটি ট্রলার থেকে আগুনের সূত্রপাত হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, পাথরঘাটা পৌরসভা এলাকার মাওলানা আব্দুল কাদেরের ডকইয়ার্ডে আগুন লেগে একটি পরিত্যক্ত ট্রলার সম্পূর্ণ পুড়ে যায়।

এসময় ওই ট্রলারের পাশে থাকা আরও দুটি ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী, শতাধিক ঘরবাড়ি ও ফসলের ক্ষতি

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহজাহান সিকদার জানান, আগুন লাগার পর ট্রলারগুলোতে দাহ্য পদার্থ থাকায় আর প্রচণ্ড বাতাস থাকার কারণে আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। 

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। 


একাত্তর/এসজে

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর