সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় কলম্বিয়ান ফুটবল তারকা

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৯:৫৪ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কলম্বিয়ার সাবেক তারকা মিডফিল্ডার ফ্রেডি রিনকন। তাকে বহন করা গাড়ির সঙ্গে আরেকটি বাসের সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

৫৫ বছর বয়সী নাপোলি ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলারের মাথায় গুরুতর চোট লেগেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দক্ষিণাঞ্চলীয় শহর কালির ক্লিনিকের চিকিৎসক ডা. লরেনো কুইন্টেরো জানিয়েছেন।

তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরের আগে রিনকনের উপর প্রায় তিনঘণ্টা অস্ত্রোপচার চালানো হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

স্থানীয় পরিবহনের বিভাগের কর্মকর্তা এডউইং ক্যান্ডেলো জানান স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে কালি অভিমুখী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটেছে। ওই দুর্ঘটনায় বাস চালকসহ ৫ ব্যক্তি আহত হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যায় বাসটি ট্রাকের যাত্রীরা যে পাশটিতে ছিল সেদিকেই আঘাত করেছে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বোল্ট

দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুয়েনাভেন্তুরায় জন্মগ্রহণকারী রিনকন খেলোয়াড়ি জীবনে পরিচিত ছিলেন ‘কলোসাস’ নামে। ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী কলম্বিয়া দলের তারকা ছিলেন তিনি।

ক্যারিয়ারের বিশাল একটি সময় তিনি পার করেছেন ব্রাজিলে। খেলেছেন পালমেইরাস ও করিন্থিয়ান্সে। যেখানে তিনি ২০০০ সালে জয় করেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।


একাত্তর/আরএ

নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের গোলশূন্য লড়াই শেষে স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। আর এই জয়ের নায়ক রুবেন...
কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়াম রাত ২টায় রূপ নিতে যাচ্ছে এক রণক্ষেত্রে। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মঙ্গলবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম...
কানসাস সিটির ভ্যাপসা গরম আর ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার ঘানাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ বা কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে পৌঁছে গেছে কলম্বিয়া। আসরের শুরু...
ফুটবল বিশ্বকাপের কে- গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী মহারণে রোববার ভোর সাড়ে ৫টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লাতিনের অদম্য শক্তি কলম্বিয়া এবং ইউরোপের পরাশক্তি পর্তুগাল। আর এই হাইভোল্টেজ...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর