নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বোল্ট

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৬:০৯ পিএম

নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতলেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বোল্টকে বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

তিন দিনব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের প্রথম দিনে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করে এনজেডসি।

গত বছর ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন বোল্ট। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিলো বোল্টের। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারা ম্যাচে ১৮ রানে ২ উইকেট ছিলো তার।

বর্ষসেরা হতে পেরে বেশ খুশি বর্তমানে আইপিএল খেলতে ভারতের থাকা বোল্ট।

নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল পেইজে এক ভিডিও বার্তায় বোল্ট বলেন, টি-টোয়েন্টি এমন একটি সংস্করণ যা আমি সত্যিই উপভোগ করি। আরো ভালো বোলার হবার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এই পুরষ্কারটি জিততে পারাটা বিশেষ কিছু এবং এজন্য আমি সত্যিই কৃতজ্ঞ।

আরও পড়ুন: আফ্রিকার স্পিনে আবারও চোখে সর্ষে ফুল দেখলো টাইগাররা

জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন অভিজ্ঞ রস টেইলর। তার নেয়া শেষ উইকেটটি গ্রীষ্মের সেরা মুহূর্তে বলে ভোট দিয়েছেন দর্শকরা। টেইলের শেষ শিকার ছিলেন বাংলাদেশের ব্যাটার এবাদত হোসেন।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর