পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে মঙ্গলবার ভ্লাদিমির কারা-মুর্জাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি সম্প্রতি ক্রেমলিন ও ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন। তার আইনজীবী এএফপি’কে একথা জানান।
আইনজীবী ভাদিম প্রখোরভ গণমাধ্যমকে বলেন, মস্কোর খামোভনিচেস্কি জেলা আদালত পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে কারা-মুর্জাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
প্রখোরভ আরো জানান, পুলিশের প্রতিবেদনে বলা হয় যে ৪০ বছর বয়সী কারা-মুর্জা সোমবার সন্ধ্যায় তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে পুলিশকে অপেক্ষা করতে দেখে অদ্ভুত আচরণ এবং পালানোর চেষ্টা করেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু
ওই আইনজীবী বলেন, পুলিশ কেন সেখানে অপেক্ষা করছিলো আদালতে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
কারা-মুর্জা দাবি করেছেন, তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০১৫ ও ২০১৭ সালে তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিলো।
একাত্তর/আরএ
