দক্ষিণ আফ্রিকায় বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১:১২ এএম

দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৪৫ জনের প্রাণহানি ঘটেছে।

বুধবার (১৩ এপ্রিল) কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

এ প্রদেশের সহযোগিতা পরিচালনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রবল বর্ষণের ফলে ৪৫ জনের প্রাণহানি হয়েছে এবং প্রতিবেদন এলে এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

খবরে বলা হয়, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভূমিধ্বসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে।

বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হতে এবং অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

কওয়াজুলু-নাতাল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ লোকজনকে ঘরে অবস্থান করার আহবান জানিয়েছে এবং নিচু এলাকায় বসবাস করা লোকদের উঁচু এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

প্রাদেশিক সহযোগিতা বিভাগ জানায়, সেখানে সামরিক বাহিনীর সহযোগিতায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।


একাত্তর/আরএ

নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
দক্ষিণ থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর