হৃদয় মণ্ডলের ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম চলছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০১:০২ পিএম

মুন্সীগঞ্জের বিনোদপুরের রাম কুমার উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষে শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ তদন্তে কমিটির কার্যক্রম চলছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশে সোমবার (১১ এপ্রিল) এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার কাজ পুরোদমে শুরু হয়েছে আজ থেকে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির একমাত্র সদস্য সরকারি হরগংগা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই জানান, গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ১১ এপ্রিল এ কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

এদিকে আজ নিজ কর্মস্থলে ফিরেছেন হৃদয় মণ্ডল। তিনি তদন্ত কমিটির সামনে তার বক্তব্য উপস্থাপন করেছেন।

হৃদয়ের বিরুদ্ধে মামলা করা হয় ২২ মার্চ। এরপর বিক্ষোভের মুখে ওই বিদ্যালয়ের দেয়াল ঘেঁষা বাসা থেকে পুলিশ হেফাজতে নেয়া হয় হৃদয় চন্দ্র মণ্ডলকে। এরপর ১০ এপ্রিলে জামিনে মুক্ত হন তিনি।

আরও পড়ুন: ডায়রিয়া রোধে ২৩ লাখ মানুষকে টিকা দেবে সরকার

প্রায় ১০৩ বছর আগে ১৯১৯ সালে ধলেশ্বরী নদীর পাড়ে প্রতিষ্ঠিত বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়। এ স্কুলেই ২১ বছর ধরে বিজ্ঞান ও গণিত পড়িয়ে আসছেন হৃদয় মণ্ডল। বিদ্যালয়ের সীমানা দেওয়ালের পাশেই শিক্ষক কোয়ার্টারে গত ১০ বছর ধরে থাকছেন তিনি।


একাত্তর/আরএ

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। 
সম্প্রতি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার সদর ইউনিয়নের এক নির্জন স্থানে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জের গোয়েন্দা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর