সুবর্ণচরে রোহিঙ্গা যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৪:২২ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবতীকে (২০) ধর্ষণের অভিযোগে দুই স্থানীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মোস্তফার ছেলে কামাল উদ্দিন (২৮) ও একই ওয়ার্ডের নুরনবীর ছেলে নুর মাওলা ওরপে মনির (২৮)।  

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনের কোন এক সময়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে দালালদের সহযোগিতায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪২নং ক্লাস্টারের এক যুবতী (২০) ও ৭২ ক্লাস্টারের কবির আহমেদের ছেলে রোহিঙ্গা যুবক মহিব উল্যাহ (১৬) সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়ন মার্কেটে পালিয়ে আসে। একপর্যায়ে অভিযোগ ওঠে গতকাল বুধবার গভীর রাতে স্থানীয় যুবক কামাল ও মনির ওই রোহিঙ্গা যুবতীকে ধর্ষণ করেছে। এরপর স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে ভিকটিমের সাথে থাকা রোহিঙ্গা যুবকসহ অভিযুক্ত দুই যুবককে চরজব্বর থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন,ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে ধর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর