এক মৌসুম পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো লিভারপুল।
বুধবার (১৩ এপ্রিল) ঘরের মাঠে দ্বিতীয় লেগে বেনফিকার সাথে ৩-৩ গোলে ড্র করে লিভারপুল। তবে প্রথম লেগে বেনফিকার মাঠে ৩-১ গোলে জিতেছিলো লিভারপুল। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে এগিয়ে শেষ চারের টিকিট পেল লিভারপুল।
ঘরের মাঠে লিভারপুলের পক্ষে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো (৫৫ ও ৬৫ মিনিট)। অপর গোলটি করেন ইব্রাহিম কোনাটে (২১ মিনিট)।
বেনফিকার হয়ে ১টি করে গোল করেন গনকালো রামোস (৩২ মিনিট), রোমান ইয়ারেমচুক (৭৩ মিনিট) ও ডারউইন নুনেজ (৮১ মিনিট)।
আরও পড়ুন: নতুন কোচ পেল অস্ট্রেলিয়া
আগামী ২৮ এপ্রিল সেমিফাইনালে ইংলিশ ক্লাব ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। বায়ার্ন মিউনিখকে বিদায় করে শেষ চারে উঠে ভিয়ারিয়াল।
একাত্তর/আরএ
