নতুন কোচ পেল অস্ট্রেলিয়া

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১০:০৩ পিএম

পূর্ণাঙ্গ মেয়াদে অস্ট্রেলিয়া ক্রিকেটের পুরুষ দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, ৪০ বছর বয়সী সাবেক এই পেস বোলিং অল-রাউন্ডার তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন আগামী ৪ বছর।

দুই মাস আগে দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর অন্তর্বর্তী কালীন কোচের দায়িত্ব দেয়া হয় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। সেই অস্থায়ী দায়িত্ব এবার স্থায়ী হলো ম্যাকডোনাল্ডের।

ম্যাকডোনাল্ড এর আগে ২০১৯ সালে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে ছিলেন। ল্যাঙ্গারের বিদায়ের পর খণ্ডকালীন দায়িত্ব নিয়ে পাকিস্তান সফরে এসেও সফলতা নিয়ে ফিরে যান দেশে। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় প্রশংসা পত্র পান অধিনায়ক প্যাট কামিন্সের।

ল্যাঙ্গার থাকাকালীনও বেশ কয়েকটি সিরিজে দলের দায়িত্ব পালন করেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ২০২০ সালে ভারতে ওয়ানডে সিরিজ। ২০২১ সালে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ এবং চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকের হেড কোচের ভূমিকায় দেখা যায়।

আনুষ্ঠানিক ভাবে প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘সুযোগটা আমার জন্য বেশ রোমাঞ্চকর। আমি খুবই খুশি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞ। দেশের জন্য কাজ করতে পারাটা অবিশ্বাস্য সুযোগ এবং আমার গর্ব লাগছে।’

ম্যাকডোনাল্ড দেশের জার্সিতে ৪টি টেস্ট খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে রান করেছেন ৫ হাজারের কাছাকাছি এবং উইকেট নেন ২০১টি। ২০১৪ সালের শেষে কোচিং ক্যারিয়ার শুরু করা ম্যাকডোনাল্ড ইংলিশ কাউন্টি এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব পালন করেন।


একাত্তর/এআর

হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর