রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৭৩৬০ পিস ইয়াবা, ৬ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ৪৩৬ গ্রাম ৫১০ পুরিয়া হেরোইন ও ১৪২০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।
একাত্তর/এআর
