তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরে পানি

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৭:৫০ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার ২৭ নম্বর পিআইসির ফসল রক্ষার বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকেছে। এতে ৬০ হেক্টর ফসলের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত ১৫ দিন ধরে এই ঝুঁকিপূর্ণ বাধটি পাহাড়ি ঢলের সঙ্গে লড়াই করছিল।

রোববার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দিকে এ বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। 

স্থানীয়রা জানান, টাঙ্গুয়ার হাওরের এই অংশে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় কৃষক ও প্রশাসন কাজ করছিল কয়েক দিন ধরে। তবে টাওয়ার-সংলগ্ন হাওর সংরক্ষিত এলাকা হওয়ায় উপচে পানি ঢোকা অংশে বাঁধ নির্মাণে বিধিনিষেধ ছিল। তাই এই অংশে বাঁধ নির্মাণ করেনি প্রশাসন। তাই পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল থেকে ওয়াচ টাওয়ার-সংলগ্ন বাঁধ দিয়ে বর্ধিত গুরমা হাওর পানি ঢোকা শুরু হয়।

তারা আরও জানান, রোববার ভোরে ইউএনও ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী বর্ধিত গুরমার ২৭ নং প্রকল্পটি দেবে গেছে শুনে পরিদর্শনে এসেছিলেন। ভোর থেকে ওই বাঁধে কাজও করছিলেন। সকাল ৮টার দিকে খবর আসে ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে।

কৃষি অফিস জানিয়েছে, বর্ধিত গুরমা হাওরে তাহিরপুর উপজেলা অংশে প্রায় ৬০ হেক্টর জমি রয়েছে। বাঁধ উপচে হাওরে পানি ঢোকার ফলে হাওরের জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ১০ বছর গোপনে থাকা মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি গ্রেপ্তার

সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন বলেন, কয়েক দিন ধরে আমরা এই বর্ধিত গুমরা হাওরের ফসল রক্ষা বাঁধ রক্ষার জন্য কাজ করেছি। এটি ভাঙার ফলে ধর্মপাশা উপজেলার বংশিকুণ্ডা উত্তর ও দক্ষিণের কয়েকটি ছোট হাওর এখন ঝুঁকির মুখে। 


একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর