ডলারের দাম লাগামহীন, ব্যাংকেও মজুদ কমছে

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১০:৪৭ এএম

ব্যাংক কিংবা খোলা বাজার, সবখানেই ডলারের সঙ্কট। যা পাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে চড়া দামে। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয়, রপ্তানি আয়ের তুলনায় বেড়েছে। কমেছে প্রবাসী আয়ও।

তাই ডলারের দাম ধরে রাখা যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, বিষয়টি উদ্বেগজনক। অর্থ পাচার বাড়ছে কি না তা খতিয়ে দেখতে কঠোর গোয়েন্দা নজরদারি প্রয়োজন।

ডলারের দাম বাড়তে থাকায় পরিস্থিতিতে মূল্যস্ফীতি বেড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের দাবি, সতর্কতার পাশাপাশি ডলার সরবরাহ বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে।

গেল আগস্টেই আন্ত:ব্যাংক লেনদেনে ডলার বিক্রি হতো গড়ে ৮৫ টাকায়। সাত মাসের ব্যবধানে এসে ঠেকেছে সাড়ে ৮৬ টাকায়। এই ডলারই খোলা বাজারেই বিক্রি হচ্ছে ৯২ টাকা পর্যন্ত।

কেন বাড়লো ডলারের দাম? কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থ বছরের আট মাসে দেশে পণ্য আমদানি খরচ বেড়েছে ৪৭ শতাংশ আর রফতানি আয় সেভাবে বাড়েনি।

সেই সঙ্গে বাড়েনি প্রবাসী আয়ও। বিপরীতে ঋণপত্র বা এলসির চাহিদা অনেক বেড়েছে। দেশে প্রচুর পণ্য আমদানি হচ্ছে। এ কারণে ডলারের ওপর চাপও বাড়ছে।

অবস্থা এমনই যে, অর্থবছরের শুরুর দিকেও বাড়তি ডলারের মজুদ ছিলো যেসব ব্যাংকে তা এখন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। তাদেরও ধর্ণা দিতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার চড়া দাম পণ্য আমদানির খরচ বাড়াচ্ছে তা সার্বিকভাবে আবারো জীবনযাত্রার খরচর বাড়িয়ে সংকটে ফেলবে সাধারণ মানুষকে। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা

এদিকে, পরিস্থিতি সামাল দিতে বিলাসদ্রব্য আমদানিতে লাগামটানাসহ একাধিক উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের মজুদ বাড়াতে নানা উদ্যোগও অব্যহত আছে।

প্রয়োজনে বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ঈদ উপলক্ষে রেমিট্যান্স বাড়বে। এতে পরিস্থিতিন লাগাম টানা যাবে। 


একাত্তর/আরবিএস  

বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
দেশে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে নো-ফ্রিল অ্যাকাউন্ট বা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ সালের জুন প্রান্তিক শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্ট,...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর