ইউক্রেনের হাতে উন্নত অস্ত্র থাকলে যুদ্ধ আগেই শেষ হতো: জেলেনস্কি

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:৫০ পিএম

ইউক্রেনের হাতে আরও উন্নত সামরিক অস্ত্র থাকলে চলমান যুদ্ধে রাশিয়াকে হারানো সম্ভব হতো বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

জেলেনস্কি বলছেন, রাশিয়া যে অস্ত্রটি সবেচেয়ে বেশি ব্যবহার করছে তার তুলনায় ইউক্রেনের কাছে আরও ভালো অস্ত্র থাকলে আমরা আগেই এই যুদ্ধ শেষ করে ফেলতাম। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানায়, মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনবাসীর উদ্দেশে জেলেনস্কি এসব কথা বলেন। 

তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্বের নেতাদের সাথে আমার আলোচনায় হয়েছে। এটি অন্যায় যে, ইউক্রেন এখনও তার অংশীদারদের কাছ থেকে যথাযথ জবাব পাচ্ছে না। এসব দেশের কাছে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ রয়েছে তারা যদি ইউক্রেনকে সাহায্য করে, তবে হাজারো ইউক্রেনীয় নাগরিকের জীবন রক্ষা পাবে। 

এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দনবাসের খারকিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ান গুলিবর্ষণের তীব্রতা ব্যাপকভাবে বেড়েছে। রুশ বাহিনী বেসামরিক নাগরিক ও স্থাপনাকে টার্গেট করছে। তারা হামলার তীব্রতা বাড়িয়েছে।  

এ সময় জেলেনস্কি তার শঙ্কার কথা জানিয়ে বলেন, মারিওপোলের সেসব বাসিন্দা রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় স্থানান্তরিত হয়েছিলেন তাদের ভাগ্যে কি ঘটেছে তা অজানা। 

আরও পড়ুন: নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে একজনের মৃত্যু

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকা দখল করতে রাশিয়ার সেনাবাহিনী হামলা শুরু করেছে বলে জানিয়েছেন জেলেনস্কি। 

বিবিসি জানাচ্ছে, ডনবাস অঞ্চলের দীর্ঘ ৪৮০ কিলোমিটার জুড়ে থাকা ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। 

ক্রেমলিন দাবি করেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ডনবাস এলাকার কমপক্ষে এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে তাদের সেনারা সফল হামলা চালিয়েছে। 


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর