জামালপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০২:১৯ পিএম

জামালপুরে শিলাবৃষ্টিতে বোরো ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে পড়ে গেছে প্রায় ৮০ একর জমির বোরো, আর ধান আর শশা, বেগুন, করলা, চিচিংগাসহ সবজি। চাষীদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে এখনো কেউ দেখতেই আসেনি। 

জামালপুরের লক্ষীরচরে, আর কিছুদিন পরেই সবজি ঘরে তোলার কথা। কিন্তু এবারের শিলাবৃষ্টি আর কালবৈশাখী ঝড়ে তার সবই শেষ হয়ে গেছে। সোমবার ভোরে আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে প্রায় ৪০ একর ক্ষেতের সবজি। 

শুধু তাই নয়, প্রবল বাতাসের সাথে শিলা বৃষ্টি হওয়ার কারণে কৃষকের কাচা, আধা-পাকা ধান, সবজি, লিচু ও আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরি-বোরো ধানসহ উঠতি ফসল, নষ্ট হয়েছে বিভিন্ন শাক-সবজির।

বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে ৪০ একর জমির বোরো ধান। চাষীরা বলছেন, ধারদেনা করে চাষ করছিলেন তারা। কিন্তু বৃষ্টিতে সব নষ্ট। তাদের অভিযোগ, এখনো কৃষি বিভাগ থেকে কেউ দেখতেই আসেনি।

ক্ষতির কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কয়েকদিন রোদ পেলে টিকে থাকা ফসল ঘরে তোলা যাবে। আকস্মিক এই ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগের সহযোগিতা ও সরকারি প্রণোদনার দাবি করেছেন চাষীরা।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ঝড়ের কবলে এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন।


একাত্তর/এআর


জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর