নরসিংদীতে তুলার গুদামে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৪:৪৭ পিএম

নরসিংদীতে জবা টেক্সটাইল নামক একটি কারখানার তুলার গোডাউনে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর শহরের ব্রাক্ষন্দি এলাকায় জবা টেক্সটাইলে আগুন লাগে। দমকল বাহিনীর দুইটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার ডিজিএম মাহামুদ হোসেন  জানিয়েছেন, মিলের প্রায় সবাই নামাজ আদায় করছিল। বেলা দেড়টার দিকে হঠাৎ কিছু শ্রমিক আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। 

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী তুলা মিক্সিংয়ের গোডাউনে ও কালার কটন গোডাউনে ছড়িয়ে পড়ে। 

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন: কলেজছাত্রী ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

নরসিংদী ফায়ার স্টেশন ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, তুলার গোডাউন হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে কারণ তুলার আগুন নেভানোর পরও জ্বলে উঠে। 

তাছাড়া কারখানার ভেতরে পানির সংকট থাকায়  আগুন নিভাতে প্রথমে কিছুটা কষ্ট হয়েছে। পরে অনেক চেষ্টার পরে দেড় ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।


একাত্তর/এসজে


কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর