সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দিল্লিতে ফ্রি বুস্টার ডোজ

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১০:৪৭ পিএম

ভারতের দিল্লিতে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ১৮ থেকে ৫৯ বছর বয়সী সকল নাগরিকের জন্য বিনামূল্যে করোনার আপদকালীন টিকার বুস্টার ডোজ প্রদানের নির্দেশনা দিয়েছে দিল্লি সরকার। দিল্লির সকল হাসপাতালেই এই বুস্টার ডোজের সেবা পাবে অঞ্চলটির বাসিন্দারা। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) অরবিদ্র কেজরিওয়ালের সরকার এই সিদ্ধান্ত জানায়। 

বুধাবার দিল্লিতে করোণায় সংক্রমিত হয়েছে ১০০৯ জন, যা গত এক সপ্তাহের তুলনায় অন্তত ১০০ গুন বেশি সংক্রমণ। এর আগে শেষবার ১০ ফেব্রুআরি হাজারের উপর সংক্রমণের সাক্ষী হয়েছিল দিল্লি। সেদিন একহাজার ১০৪ জন শনাক্ত হয়েছিল করোনায় সংক্রমিত হয়ে। এদিকে বাড়ির বাহিরে বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিধান জারি করেছে দিল্লি সরকার। যা অমান্য করলে অঞ্চলটির বাসিন্দাদের গুনতে হবে ৫০০ রুপি জরিমানা। 

বর্তমানে দেশটিতে করোনার আপদকালীন টিকা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের দাম ২২৫ রুপি করে। এই শুক্রবার (২২ এপ্রিল) থেকে আপদকালীন করোনার টিকা বুস্টার ডোজ হিসেবে দিল্লির সকল হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছে দিল্লি সরকার। তবে বেসরকারি টিকাদান কেন্দ্র টিকা প্রদানের বিনিময়ে সার্ভিস চার্জ হিসিবে পর্বোচ্চ ১৫০ রুপি পর্যন্ত রাখতে পারবে বলে নির্ধারণ করে দিয়ে কেজরিওয়াল প্রশাসন। রোববার থেকে বেসরকারি টিকা কেন্দ্রগুলোতে শুরু হবে এই টিকাদান কার্যক্রম।

উল্লেখ্য, ১৮-৫৯ বছর বয়সী যেসকল নাগরিক ৯ মাস বা এরও আগে যারা করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, কেবল তারাই এই বুস্টার ডোজ কার্যক্রমের আওতায় আসবেন। 


একাত্তর/এসএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর