আবারও আফগানিস্তানে মসজিদে হামলা, বহু হতাহত

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৯:৫৬ পিএম

আফগানিস্তানের উত্তরে কুন্দুজ শহরের এক মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন হতাহত হয়েছে। কুন্দুজের কমান্ডার শুক্রবার (২২ এপ্রিল) এই তথ্য জানান। তবে নিকটবর্তী জেলা হাসপাতালের একজন নার্স জানান, ৩০ থেকে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৌলভী সিকান্দার মসজিদে বিস্ফোরণ ঘটেছে।  এই মুহূর্তে আমাদের কাছে বিস্ফোরণের ধরণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু নেই।

কুন্দুজ প্রদেশের কমান্ডার কারি বদরি রয়টার্সকে বলেন, সুন্নি মসজিদে বিস্ফোরণে ২০ জন নিহত বা আহত হয়েছেন। আমি নিশ্চিত নই।

তবে এই হামলায় কারা জড়িত তা পরিষ্কার নয় বলে প্রতিবেদনে রয়টার্সের বলা হয়েছে। এর আগের দিন দেশটির মাজার-ই-শরিফ নামে শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। গতকালের হামলায় অন্তত ১২ জন মুসল্লি নিহত হন, আহত হয় অন্তত ৪০ জন। 


একাত্তর/এসএ

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর