শান্তির বার্তা নিয়ে আসছে 'লাভ ইন ইউক্রেন'

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৩:২৬ পিএম

বলিউডে তৈরি হয়েছে নতুন ছবি ‘লাভ ইন ইউক্রেন’। রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের মাটিতে এক ভারতীয় ছাত্র ও রুশ মেয়ের প্রেমের গল্প নিয়ে তৈরি ছবিটি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির প্রথম পোস্টার। পরিচালনা করেছেন নীতিন কুমার গুপ্ত। আর এই ছবি থেকেই বলিউড পাচ্ছে নতুন নায়ক বিপিন কৌশিককে। 

এই ছবিতে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী লিজাবেতা। এই ছবি ইউক্রেনেও মুক্তি পাবে, দেখানো হবে বিনা পয়সায়। ২৭ মে মুক্তি পাবে ‘লাভ ইন ইউক্রেন’।

ছবির গল্পে উঠে আসবে এক ভারতীয় ছাত্র ও এক রাশিয়ান মেয়ের প্রেমের গল্প। ছবির প্রযোজক জানিয়েছেন, বহুদিন পর বলিউডে এমন একটা প্রেমের গল্প দেখা যাবে।

ছবির পরিচালকের কথায়, যুদ্ধের ফলে ইউক্রেনের এখন ভয়াবহ চেহারা। মানুষ হারানোর কষ্ট। তবে এই ছবিতে ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে।

প্রযোজকের আশা, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ভালবাসার ফুল ফোটাবে এই ছবি। ছবিটি মুক্তি পাবে ২৭ মে ২০২২। যুদ্ধ নয় শান্তি চাই, এই বাণী ছড়াবে এই ছবিতে।



বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর