করাচি বিশ্ববিদ্যালয়ে‌ বিস্ফোরণে তিন চীনাসহ নিহত চার

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৭:৩৪ পিএম

পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচির প্রধান বিশ্ববিদ্যালয় করাচি ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি মাইক্রোবাসে বিস্ফোরণ হয়েছে। এতে গাড়িতে থাকা ৩ জন চীনা নাগরিক ও ১ জন পাকিস্তানি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সা ও সেই মাইক্রোবাসের ড্রাইভার খালিদ।

এছাড়া আহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ওয়াং ইউকিং ও হামিদ।

ডনের খবরে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে কনফুসিয়াস ইনস্টিটিউটের (চীনা ভাষা শিক্ষা কেন্দ্র) সামনে একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, মাইক্রোবাসটি যখন বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি ভবনের পাশ ঘেঁষে নিকটবর্তী কনফুসিয়াস সেন্টারের দিকে যাচ্ছিল, সেসময়ই আচমকা গাড়িটির ডানদিকে বিস্ফোরণ ঘটে।

image

টেলিভিশন ফুটেজে একটি সাদা মাইক্রোবাসে আগুন জ্বলতে ও এর অবশিষ্টাংশ থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী বিভাগের লোকজনের উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ৫১ কোটি ছাড়ালো

করাচির পুলিশ প্রধান মুকাদ্দাস হায়দার সাংবাদিকদের জানিয়েছেন, এখনই বিস্ফোরণ সম্পর্কে খুব বেশি কিছু বলা যাবে না। এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা তদন্ত করে তবেই বলা সম্ভব হবে।


একাত্তর/আরএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর