বরিশালে রেল চলবে

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০২:৪৬ পিএম

বরিশালে রেললাইন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বরিশাল, পটুয়াখালী পায়রা বন্দরের সাথে রেলকে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) রেলের ভ্রাম্যমাণ জাদুঘর এবং ৪৬টি লোকোমোটিভের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যমুনা সেতুর সাথে রেলকে যুক্ত করা হয়েছে। সরকার ডুয়েলগেজ রেললাইন নির্মাণ করছে। সবি করা হয়েছে মানুষের যাতায়াতে ও পণ্য পরিবহণের সুবিধার্থে।

লোকবলের অভাব রয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, একটি মিটারগেজ ও ব্রডগেজ কোচ নিয়ে ভ্রাম্যমাণ বঙ্গবন্ধু যাদুঘর নির্মাণ করা হয়েছে। কয়েক দিন পর ঈদ, নতুন চালু হওয়া লোকোমোটিভের মাধ্যমে সহজে গন্তব্যে যেতে পারবে।

নতুন লাইনগুলো চালু হলে রেল লাভজনক হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা এসে আলাদা রেল মন্ত্রণালয় করেছে, রেলের উন্নয়ন করেছে। সামনে নতুন লাইনগুলো চালু হলে রেল হবে লাভজনক।

আরও পড়ুন: পাটুরিয়ায় তিন ফেরি বিকল, দুর্ভোগে ঘরমুখো যাত্রী

তিনি বলেন, নতুন কোচ, লোকমটিভ কেনা হলো, বিএনপি সেই রেললাইন, কোচ ও ইঞ্জিন পুড়িয়ে দিয়েছিলো। এটা নাকি বিএনপির আন্দোলন, মানুষ পুড়িয়ে মেরে কোন ধরণের আন্দোলন? এটা তো সন্ত্রাসী কার্যক্রম।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর