সড়কের অবস্থা ভালো, ঈদযাত্রা এবার স্বস্তিতে হচ্ছে: কাদের

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০৫:০৪ পিএম

আগের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো থাকায় ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়ার নেওয়া অভিযোগ আসছে, সেটা মিথ্যা নয়। বেশি ভাড়া নেওয়ায় ইতোমধ্যে চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে।

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, টার্মিনালের বাইরে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে। সামনে যাতে এটি না হয় সেজন্য মালিকপক্ষকে ব্যবস্থা নিতে হবে।

মহাখালী বাস টার্মিনালে রাস্তার ওপর যত্রতত্র বাস রাখায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন থেকে বাসমালিকরা রাস্তার ওপর যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সতর্ক করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

একাত্তর/এআর

ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর