টার্মিনাল থেকে সড়কে এবার ঈদযাত্রা চলছে স্বস্তিতে

আপডেট : ০১ মে ২০২২, ১০:১৩ এএম

সড়কে এবার অনেকটাই স্বস্তির ঈদযাত্রা। গাবতলী বা মহাখালী টার্মিনালে যেমন যাত্রীর চাপ নেই; তেমনি মহাসড়কে নেই ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তি। 

শনিবার সকাল থেকে ফাঁকাই ছিলো যানজটের অন্যতম স্পট চন্দ্রা মোড়। দুপুরের পর কিছুটা চাপ বাড়ে। তবে এতে জট তৈরির মতো কোন পরিস্থিতি হয়নি। 

এই পথে বাসগুলোর অতিরিক্ত ভাড়া নেয়ার ভোগান্তি পড়েন স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। রাজধানীসহ বিভিন্ন স্পটে সরেজমিনে ঘুরে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। 

গাজীপুরের চন্দ্রা। রাস্তায় দাঁড়িয়ে ঘরমুখো হাজারো মানুষ। রাস্তাও ফাঁকা। আছে পর্যাপ্ত বাসও। কিন্তু স্বল্প আয়ের এই মানুষদের জন্য বিপত্তির কারণ হয়েছে বাসগুলোর অতিরিক্ত ভাড়া। 

তবে, বাস কর্তৃপক্ষের দাবি ফেরার পথে তাদের খালি বাস নিয়েই রাজধানীতে ফিরতে হয়। তাই ফিরতি ট্রিপের ক্ষতি পুষিয়ে নিতেই অতিরিক্ত ভাড়া। 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফাঁকাই ছিলো চন্দ্রার সড়ক। কিন্তু দুপুরের পরই বাড়তে থাকে যান বাহনের চাপ। তবে বিকেলের দিকে কমে আসলেও রাতের দিকে বেড়েছে। 

তবে এতে করে কোন জটের তৈরি হয়নি চান্দনা স্পটে। এরপর যানবাহনগুলো মহাসড়কে স্বাভাবিক গতিতেই ছুটে গেছে। যাত্রীরা বলেছেন, অনেক দিন পর স্বস্তির ঈদযাত্রার কথা।

সকালে রাজধানীর গাবতলী বা মহাখালী টার্মিনালে যাত্রীদের ভিড় তেমন ছিল না। সকালে মহাখালী টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, গেলো কয়েক বছরের তুলনায় এবার স্বস্তিতেই বাড়ি যেতে পারছে মানুষ। মহাসড়ক থেকে কোন ধরনের ভোগান্তির কথা আসেনি। মানুষ খুশি মনেই বাড়ি ফিরছে। 

গাবতলী টার্মিনালে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। যাদের আনাগোনা দেখা গেছে, তাদের অধিকাংশ যানজট এড়াতে ভেঙে ভেঙে যাওয়ার উদ্দেশ্যে স্বল্প দূরত্বের টিকিট সংগ্রহ করছেন।

আবার বিভিন্ন দূরপাল্লার বাসের টিকিটও সহজেই মিলছে। যাত্রীরা জানিয়েছেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এসি, নন এসি বাসের টিকিট কিনতে পারছেন।

image


তবে এক বাস যাত্রী জানান, ময়মনসিংহের ভাড়া ২৫০ টাকা হলেও আজ (শনিবার) নেয়া হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। 

আবার অনন্যা ক্লাসিক, জলসিঁড়ি বাসের যাত্রীদেরও এমন অভিযোগ যে নির্ধারিত ভাড়ার চেয়ে অন্তত দেড়শ দুইশ করে জনপ্রতি যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে।

সড়ক পরিস্থিতির ওপর নজর রাখতে এবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি তৎপর সড়ক ও জনপথ অধিদপ্তরও। কন্ট্রোল রুম থেকে নজর রাখা হচ্ছে সারাদেশের ঈদ যাত্রা। 

আরও পড়ুন: শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিরকান্দি নৌ রুটে লঞ্চ বন্ধ

তবে সায়েদাবাদ-যাত্রাবাড়ি থেকে ছেড়ে যাওয়া বাসের চাপ যেমন বেশি ছিল, তেমনি যাত্রীদেরও চাপ ছিল। সকালে তেমন ভিড় না থাকলেও দুপুরের দিকে এই পথে ভিড় বাড়তে থাকে।

এদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন জানিয়েছেন বহুমুখী তৎপরতার কারণেই এবার ঈদযাত্রা সহনীয় হয়েছে।

দেশের প্রধান সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে, ভবিষ্যতেও ঈদযাত্রা নিয়ে আর কোন শঙ্কা থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



একাত্তর/এসি

ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর