কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত চার

আপডেট : ০২ মে ২০২২, ০৯:৪৮ পিএম

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। এ ঘটনায় মহিলাসহ কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছে। সোমবার (২ মে) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহতরা হলো কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০) মোঃ দাদ মন্ডলের ছেলে লাল্টু (৩০), আবুল মালিথার ছেলে রহিম (৫০) ও মোঃ আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০)।

ই.বি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ঝাউদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের সাথে ফজলু মন্ডলের বিরোধ চলে আসছিলো। 

এরই জের ধরে সোমবার সন্ধ্যার আগে কেরামত আলী বিশ্বাসের লোকজন ফজলু মন্ডলের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এরপর উভয় গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলেই উভয় পক্ষের চারজন নিহত হয়।

আহত অন্তত ১০ জনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। এলাকা জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারও সংঘর্ষের আশংকায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।


একাত্তর/এসএ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর