গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সাভারের বাসিন্দারা

আপডেট : ০৪ মে ২০২২, ০৭:২৮ পিএম

সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাসের ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে রয়েছেন আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার মানুষরা। 

এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, এমনিতে প্রায়ই গ্যাস থাকে না লাইনে। তার উপর এবার যে টানা ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না, সেটিও জানেন না তারা। যদিও তিতাসের দাবি, গ্যাস না থাকার ঘোষণা ঈদের আগ থেকেই প্রচার করে গেছেন তারা। 

বুধবার সকালে সাভার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেলো, ঈদের খুশি যেন একদিনেই মিলিয়ে গেলো সেখানের বাসিন্দা রেজিয়া বেগমের। 

সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে দেখেন চুলা জ্বলে না। ফলে চিন্তার ভাজ তার কপালে। সারাদিন খাবেন কি, আর স্বামী সন্তানের মুখেই বা তুলে দিবেন কি, এসব প্রশ্নই বড় এখন।

রেজিয়া বেগমের মতোই ভোগান্তিতে পরেছেন সাভারের বাসিন্দারা। তারা বলছেন, শুধু আজই নয়। মাঝে মাঝেই গ্যাস থাকে না এ এলাকায়। থাকলেও চাপ থাকে না। 

সাভারের ধামসোনা ইউনিয়নের জনবহুল গাজীরচট এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে ঘুরে দেখা যায়, গৃহিনীরা গ্যাস লাইনের চুলা জ্বালানোর চেষ্টা করেও কাজ হয়নি।   

সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া ও ধামরাইতে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ যে বন্ধ থাকবে, সেটা অবশ্য আগেই ঘোষণা দিয়েছিলো তিতাস কর্তৃপক্ষ। 

ফলে, নিরুপায় হয়ে কেও কেও কিনে নিয়েছেন কেরোসিন স্টোভ। যাদের টাকাপয়সা আছে তাদের খাবার আসছে হোটেল থেকে। অনেকেই আবার দুই তিন দিনের খাবার রান্না করে রেখেছেন আগে থেকেই। 

আরও পড়ুন: ঈদের পরদিনও রাজধানী ছাড়তে মানুষের ভিড়

তবে গ্যাস সরবরাহ বন্ধের কারণে সিএনজি স্টেশনও বন্ধ এসব এলাকায়। ফলে, বন্ধ রয়েছে গ্যাসচালিত গাড়িও। সব মিলিয়ে বড় একটি এলাকায় মানুষ রয়েছে বড় ভোগান্তিতে। 


একাত্তর/এসি
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর