করোনা শেষে ভারতে সিএএ কার্যকর হবে: অমিত শাহ

আপডেট : ০৫ মে ২০২২, ১০:৪৪ পিএম

ভারতে করোনা মহামারি শেষ হলেই বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

বৃহস্পতিবার (৫ মে) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক জনসভায় তিনি এই ঘোষণা দেন।

এ সময় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে অমিত শাহ তার ভাষণে বলেন, এই আইন কার্যকর করা হবে না বলে মমতা যা বলছে তা পুরোপুরি গুজব।

শাহ আরও বলেন, তৃণমূল কংগ্রেস গুজব ছড়াচ্ছে যে সিএএ কার্যকর হবে না। আমি বলতে চাই যে, কোভিড মহামারি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সিএএ কার্যকর করবো।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, মমতা দিদি, আপনি কি অনুপ্রবেশ চালিয়ে যেতে চান? কিন্তু আমি আপনাকে বলতে চাই সিএএ একটি বাস্তবতা এবং এটি বাস্তবতাই থাকবে। তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে কিছু করতে পারবে না।

এদিকে অমিত শাহের বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এটি তাদের পরিকল্পনা। কেন তারা সংসদে বিল আনছে না? আমি বলছি, তারা ২০২৪ সালে ক্ষমতায় আসছে না। আমরা চাই না কোনো নাগরিক অধিকার ক্ষতিগ্রস্ত হোক। ঐক্য আমাদের শক্তি। এক বছর পর তিনি এসেছেন। 

মমতা হিন্দিতে বলেন, "হর বার আতে হ্যায় গান্দা বাত করতে হ্যায় (যতবার তারা এখানে আসে, তারা নোংরা কথা বলে)।" 

আরও পড়ুন: হাজি সেলিম আইন মেনেই বিদেশ গেছেন, চলেও এসেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৯ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় বিজেপি সরকার সংসদে সিএএ আইন পাস করেছিল। সংশোধিত আইনে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানে নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে মুসলিম সম্প্রদায়ের কেউ এই আইনে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না।

ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিপীড়নের হাতিয়ার হিসেবে এই আইন তৈরি করার অভিযোগে তখন ভারতজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছিল। বিশ্বজুড়ে নিন্দার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন তার রাজ্যে কার্যকর না করার ঘোষণা দেন।


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর