পর্যটকদের ঢল নেমেছে ভোলায়

আপডেট : ০৬ মে ২০২২, ০২:০৯ পিএম

ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে দেশের সর্ব দক্ষিণের পর্যটন এলাকা দ্বীপ জেলা ভোলায়। গত দুই বছর করোনায় বিধি-নিষেধ থাকার পর এ বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফলে দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের আনা-গোনায় আবারো মুখরিত হয়ে উঠেছে ভোলার বিভিন্ন এলাকার পর্যটন স্পটগুলো।

জেলার চরফ্যাশনে দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু জ্যাকব টাওয়ার, দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং মেঘনা নদীর কোলঘেঁষা মনোরম পরিবেশে গড়ে ওঠা বেতুয়া, ইলিশা, তুলাতুলি পাড়ে হই-হুল্লোড় আর আনন্দে মেতে উঠছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।

ঈদের ছুটির ২ দিন শেষ হওয়ার পরেও শুক্রবার (৬ মে) জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে চরফ্যাশনের সর্বাধুনিক ও সুউচ্চ জ্যাকব ওয়াচ টায়ার, দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, মেঘনা নদীর তীরের বেতুয়া প্রশান্তি পার্কসহ সব স্পটগুলোতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।

image


এছাড়াও ভোলা সদরের মেঘনার তীরের ইলিশা, তেঁতুলিয়া এলাকায় ঈদের ছুটিতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে একটু বিনোদনের আশায় এসব জায়গায় দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ প্রিয় মানুষ।

শুধু স্থানীয়রাই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেধে ছুটে আসছে মানুষ। নদীর পাড়ে হই-হুল্লোড় আর আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।

আরও পড়ুন: মানুষ আনন্দ পেলে বিএনপি কষ্ট পায়: কাদের

কেউ প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ ছবি তুলছেন। আবার নদীর জলে স্পিডবোট আর নৌকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে।

image


পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন।


একাত্তর/আরএ

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর