পুকুরে মাছের বদলে জসিমের হাতে উঠলো ‘মেড ইন জাপান’ পিস্তল

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম

ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আলীনগর ইউনিয়নের বাসিন্দা মো. জসিম সকালে নিজ বাড়ির পাশের একটি পুকুরে সেচ দেওয়ার পর হাত দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরার একপর্যায়ে তার হাতে একটি শপিং ব্যাগ বাধে। ব্যাগটি ওপরে তুলে আনার পর তার ভেতরে ম্যাগাজিনসহ একটি পিস্তল দেখতে পান তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ভোলা সদর মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন ঘটনার বলেন, খবর পেয়ে আমি ও আমার টিম ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করি। অস্ত্রটিতে মরিচা পড়ে গেছে এবং এর গায়ে ‘মেড ইন জাপান’ লেখা রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনেক আগে কেউ এটি পুকুরে ফেলে গেছে। উদ্ধার করা অস্ত্রটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও তদন্ত চলছে।

একাত্তর/এসি
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। 
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর