কুমিল্লায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, তিন রুটে রেল চলাচল বন্ধ

আপডেট : ০৯ মে ২০২২, ১১:০২ এএম

কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালীসহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

সোমবার (৯ মে) ভোররাত ৪টায় কুমিল্লা রাজাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৪ নং মালবাহী কন্টেইনার ট্রেনটি কুমিল্লা রাজাপুর রেলস্টেশনে প্রবেশের সময় হঠাৎ এর তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। 

আরঅ পড়ুন: নীলফামারীতে তীব্র জ্বালানি সংকট, নেই পেট্রোল সরবরাহ 

এ ঘটনার পরপরই লাকসাম, আখাউড়া ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। ইতোমধ্যে রেললাইন থেকে মালবাহী বগি সরানো হয়েছে। 

মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে চট্টগ্রাম ও নোয়াখালী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া লাকসামের উপকূলসহ কুমিল্লা রেলস্টেশনে তিনটি ট্রেন আটকা পড়েছে।


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর