রাস্তার পাশে চার্জ দেয়া ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

আপডেট : ১১ মে ২০২২, ০৫:০১ পিএম

মাদারীপুরের শিবচরে রাস্তার পাশে চার্জ দেয়া ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্টে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ মে) বেলা সাড়ে ১২টার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত মনির (১৫) কাজী শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের সোবান্দি সরদার কান্দি গ্রামের আজাহার কাজীর ছেলে।

এলাকাবাসী জানায়, বেলা ১২টার দিকে সোবান্দি সরদারকান্দি গ্রামের আফজাল মৃধার ইজিবাইকটি রাস্তার পাশে চার্জ দেয়া ছিল। 

অসাবধানতাবশত মনির কাজি ইজিবাইকটি স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। এসময় আশপাশের লোকজন এসে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা জানান, একই গ্রামের জামিল সরদারের বসতঘরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নিয়ে প্রতিদিনই ইজিবাইক চালক আফজাল মৃধা ইজিবাইকটি চার্জ দেন। রাস্তার পাশে এভাবে অবৈধভাবে ইজিবাইক চার্জ দেয়ার কারণে যেকোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে আফজালকে সতর্ক করেছে এলাকাবাসী। 

কিন্তু আফজাল এলাকাবাসীর কথায় কর্ণপাত না করেই রাস্তার পাশে এভাবে অবৈধভাবে ইজিবাইক চার্জ দিয়ে আসছেন। 

আরও পড়ুন: ঝালকাঠিতে গুদাম থেকে সাড়ে ১৩ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার

নিহতের মামা আ. জলিল মিয়া জানান, আফজাল মৃধা অবৈধভাবে জামিল সরদারের ঘরের সংযোগ থেকে ইজিবাইক চার্জ দিচ্ছিলো। চার্জ দেয়া অবস্থায় ইজিবাইকটি পুরোপুরি বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তার ভাগ্নে ইজিবাইকটি স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। 

দুর্ঘটনার বিষয়ে ভান্ডারীকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম চোকদার বলেন, 'ইজিবাইকে চার্জ দেয়া অবস্থায় বিদ্যুতায়িত হয়ে আমার ইউনিয়নের সোবান্দি সরদারের কান্দি গ্রামে মনির কাজি নামের একটি ছেলে মারা গেছে। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি থানায় অবহিত করেছি। এর বাইরে আর কোন বক্তব্য আমি দিতে চাচ্ছি না।' 

শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/এসজে
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর