উত্তর কোরিয়ায় একজনের করোনা শনাক্ত, দেশজুড়ে লকডাউন

আপডেট : ১২ মে ২০২২, ০৬:৩৯ পিএম

কোভিড-১৬ মহামারীর প্রায় আড়াই বছর পর প্রথমবারের মতো করোনা শনাক্তের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। দেশটিতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) করোনার সংক্রমণের কথা নিশ্চিত করেদেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম জং উনের প্রশাসন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ধাপে ধাপে বিশ্বজুড়ে শুরু হয় মহামারী। বিশ্বে করোনার উত্থান-পতন ঘটলেও এতদিন উত্তর কোরিয়া রোগী করোনা আক্তান্তের কথা জানা যায়নি। বিশেষজ্ঞরা অবশ্য এই দাবি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু সরকার তাদের দাবি থেকে একচুলও সরেনি। সেই উত্তর কোরিয়াই এবার স্বীকার করলো যে, তাদের দেশে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, এই ঘোষণার পরেই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।

জানা যায়, পিয়ংইয়ং শহরেই ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তবে সরকারি কর্মকর্তারা তার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। কী করে তিনি ওমিক্রনে আক্রান্ত হলেন, সেটাও জানানো হয়নি।

কেএনসিএ জানিয়েছে, গত দুই বছর ধরে উত্তর কোরিয়ার এমার্জেন্সি কোয়ারান্টিন ফ্রন্ট নিখুঁতভাবে কাজ করছিল। কিন্তু এবার করোনায় আক্রান্ত একজনের খোঁজ পাওয়া গেল। এটা দেশের সবচেয়ে বড় ঘটনা।

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ওয়ার্কার্স পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই ঠিক হয়েছে, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ পর্যায়ে জরুরি অবস্থা জারি করতে হবে। 

কেএনসিএ আরও জানিয়েছে, কিম নির্দেশ দিয়েছেন, পুরো দেশে কঠোরভাবে লকডাউন জারি করা হবে। পুরো চিকিৎসা ব্যবস্থাকে প্রস্তুত রাখা হবে।

দক্ষিণ কোরিয়া ও চীনের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ায় সব মানুষকে ঘরবন্দি থাকতে বলা হয়েছে।


একাত্তর/এসএ

উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর