সুনামগঞ্জে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

আপডেট : ১৭ মে ২০২২, ০৪:০৯ পিএম

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমা ও যাদুকাটা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যার শঙ্কায় এলাকার মানুষ।

এরই মধ্যে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল ডুবে গিয়ে বন্যা পরিস্থিতি দেখা দেয়ায় বিশেষ সতর্কতা দিয়েছে স্থানীয় প্রশাসন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা জানান, সপ্তাহ ধরে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে এখানকার সবগুলো নদ-নদীর পানি বাড়ছে। 

সোমবার সারারাত প্রচুর বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার মধ্যবাজার, উকিলপাড়া, নবীনগর, তেঘরিয়া, জগন্নাথবাগি বাজারসহ বিভিন্ন এলাকা ভেসে গেছে। 

মঙ্গলবার সকালে সুরমার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ও যাদুকাটার পানি ৭ দশমিক ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমাসহ সব কটি শাখা নদী ও হাওরের পানি বেড়েছে। এতে বড় বন্যার আশঙ্কা রয়েছে।

সকাল থেকে সুনামগঞ্জ শহরের বিভিন্ন নিচু এলাকায় পানি প্রবেশ করছে। পাহাড়ি ঢল ও টানা তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সম্প্রতি জেলায় ১৫টিরও বেশি হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢোকায় তড়িঘড়ি করে ধান কেটে নিয়েছিলেন যেসব কৃষক, তারাও এখন নতুন বিপদের মুখোমুখি।


একাত্তর/এআর


সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর