বেলকুচিতে সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ তিন ভাগ

আপডেট : ১৮ মে ২০২২, ০৫:৩৭ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে তিন ভাগে ভাগ হয়েছে উপজেলা আওয়ামী লীগ। ইউনিয়ন পর্যায়ের সম্মেলন থেকে বাদ পড়া নেতা-কর্মীরা উপজেলা নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করছেন। 

তবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক বলছেন দলীয় সিদ্ধান্তেই তারা কাজ করছেন। জেলার নেতারা বলছেন অনিয়ম হলে খতিয়ে দেখা হবে। 

বেলকুচি সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন মীর্জা মো: সোলায়মান হোসেন। কিন্তু চলতি মাসে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতার ফরম তুলতে গেলে নির্বাচন পরিচালনা কমিটি তাকে ফিরিয়ে দেন।

বাদ পড়া আরেক সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুল আজাদ তারেক জানান, গত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে তিনি বিজয়ী হন। আর, মেয়রের সাথে ছবি থাকার কারণে তাকেও পৌর কাউন্সিলে অংশগ্রহণ করতে দেয়া হয়নি।

বিক্ষুদ্ধ নেতা কর্মীরা জানান, বেলকুচি উপজেলা আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের দখল নিতে তার পছন্দের প্রার্থীদের নেতৃত্বে আনতে নানা জালিয়াতির আশ্রয় নিচ্ছেন। 

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী জানান, একই অপরাধে অনেককে ক্ষমা করা হলেও কাউকে কাউকে ক্ষমা করা হচ্ছে না। এটি অনৈতিক। উপজেলা আওয়ামী লীগের নেতারা জানান, দলীয় সিদ্ধান্তেই সব কাজ চলছে। 

আর, জেলার নেতারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আগামী ২৩শে মে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। 

একাত্তর/এআর

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর