বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার সাতদফা দাবি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ এএম

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা-অগ্নিসংযোগ, লুটতরাজ ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রেক্ষিতে জরুরী সংবাদ সম্মেলন করেছে 'বিক্ষুব্ধ জুন্ম ছাত্র জনতা'।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই জরুরী সংবাদ সম্মেলনে গত দুই দিনের ঘটনা প্রবাহ তুলে ধরে জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ, জাতিসংঘের তত্তাবধানে ঘটনার তদন্তের দাবিসহ সাতদফা দাবি উপস্থাপন করে 'বিক্ষুব্ধ জন্ম ছাত্র জনতা'।

তাদের দাবির ভেতরে প্রথমেই রয়েছে খাগড়াছড়ি সদর, দিঘীনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি অধিবাসীসহ তিন পার্বত্য জেলার জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান। এছাড়া বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে রাঙামাটি, খাগড়াছড়ি সদর ও দীঘিনালা হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে জোর দাবি জানিয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে সেনাবাহিনীর গুলিতে নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানে ব্যবস্থা,  জুম্মদের ক্ষতিগ্রস্থ বৌদ্ধবিহার পুনঃনির্মাণ ও দোকান-পাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণসহ তারা চেয়েছেন ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের যেন বরখাস্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি।

এছাড়া পাবত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা-সেটলারদের প্রত্যাহার করার দাবি করে 'বিক্ষুব্ধ জন্ম ছাত্র জনতা'। তারা পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে স্বায়ত্তশাসন প্রদানসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর করার দাবিও জানায় জুম্ম ছাত্র-জনতা।

 

এআর
সরকার ২০০৫ সালের ২৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার সার্ভিসে প্রথম ধাপে নিয়োগ দিয়েছে।
বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে বুধবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। 
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর