রেলস্টেশনে তরুণীকে লাঞ্ছনা, এক বখাটে গ্রেপ্তার

আপডেট : ২১ মে ২০২২, ০২:৩৭ পিএম

নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাক পরা এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় ইসমাইল নামে এক বখাটেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পুরো বিষয়টি অনুসন্ধানে মাঠে নেমেছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেলে নরসিংদী স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত বখাটেদের ও অন্য নারীটিকে গ্রেপ্তার করতে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

স্টেশন মাস্টার এটিএম মুছা জানিয়েছেন, তরুণীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে বখাটে ও উচ্ছৃঙ্খল মহিলার বিষয়ে তদন্ত করছে পুলিশ।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় জিআরপি পুলিশের পাশাপাশি জেলা পুলিশও তদন্ত করছে। এরই ধারাবাহিকতায় ওসি ডিবির নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বুধবার ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্র্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন। ওই সময় এক মহিলা তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে স্টেশনে স্থানীয় এক বখাটেসহ ঐ মহিলা ঢাকা থেকে আসা তরুণী ও যুবককে মারধর শুরু করে এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করে। তারা নিরুপায় হয়ে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেয়। অন্যদিকে তরুণীকে লাঞ্ছিতের ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। 


একাত্তর/এআর

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর