ছয় মিনিটের ঝড়ে ম্যান সিটির শিরোপা জয়

আপডেট : ২৩ মে ২০২২, ১১:৫০ এএম

প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতলেই চ্যাম্পিয়ন- এমন সহজ সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দলটি। তবে তাদের পথ রুদ্ধ করে রেখেছিল অ্যাস্টন ভিলা। ৭৫ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে পেপ গার্দিওয়ালার দলকে চাপে ফেলে দেয় তারা।  তবে এর পরের ৬ মিনিটের ঝড়ে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ম্যানচেস্টার সিটি। মাঠে শেষ পর্যন্ত  রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা।

নিজেদের  মাঠে রোববার ৩৭ মিনিটে  প্রতি আক্রমণ থেকে অ্যাস্টন ভিলা শুরুতে এগিয়ে যায় । সতীর্থের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ম্যাটি ক্যাশ। ঝাঁপিয়ে পড়েও বল স্পর্শ করলেও গোল বাঁচাতে পারেননি গোলকিপার এদেরসন।

বিরতির পর শুরুর থেকে আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি সিটি। বরং ৬৯ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোল করে সিটিকে আরও পিছিয়ে দেন

দুই গোলে পিছিয়ে থেকে সিটির ঝলক শুরু। ৭৫ মিনিটে রাহিম স্টার্লিংয়ের ক্রসে দারুণ হেডে ব্যবধান কমান ইলকাই গুনদোগান। দুই মিনিট পরই  সমতায় ফেরে সিটি। জিনচেঙ্কোর এসিস্টে বক্সের বাইরে ধরে নিখুঁত শটে জাল কাঁপান রদ্রি।

৮১ মিনিটে জয়সূচক গোলও আসে। কেভিন ডে ব্রুইনের পাসে  টোকায় জালে জড়ান গুনদোগান। গ্যালারিতে তখন উল্লাস। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে ম্যানচেস্টার সিটি শিরোপা উৎসব করেছে।

একইসঙ্গে চলা লিগে অন্য ম্যাচে লিভারপুল পিছিয়ে পড়েও ৩-১ গোলে উলভসকে হারালেও শিরোপার স্বাদ পায়নি।

৩৮ ম্যাচে ম্যানচেস্টার সিটি ৯৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সমান ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে ঠিক এরপরই লিভারপুলের অবস্থান।


একাত্তর/এসএ

ফুটবল বিশ্বকাপে জয়-পরাজয়ের আগাম পূর্বাভাস দেওয়ার জন্য এক সময় জার্মানির সেই বিখ্যাত আট পাওয়ালা জলজ জ্যোতিষী ‘পল অক্টোপাস’-এর ওপর চোখ বুজে ভরসা করত ফুটবল বিশ্ব। কিন্তু যুগ বদলেছে, এসেছে কৃত্রিম...
পিএসজির ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমেরির বয়সটা মাত্র ২০ বছর ২ মাস। এই বয়সে অনেক ফুটবলার মূল একাদশে জায়গার জন্য লড়াই করেন, আর এই ফরাসি জাদুকর কি না ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার মুকুট...
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় যেন ফুটবলীয় থ্রিলারের সবটুকু উপাদানই মজুত ছিল! গত বছরের মতো ইন্টার মিলানের বিরুদ্ধে ৫-০ গোলের একতরফা দাপট নয়, এবার ট্রফি ধরে রাখতে পিএসজিকে পার হতে হলো এক অগ্নিপরীক্ষা।...
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপ ফুটবলে পা রাখছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে এবার লক্ষ্য,গত ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম দল হিসেবে টানা দু’বার বিশ্বজয়ের গৌরব অর্জন করা।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর