লিটনের পর মুশফিকের সেঞ্চুরি

আপডেট : ২৩ মে ২০২২, ০৪:৫৮ পিএম

স্বপ্ন নিয়ে শুরু হওয়া ঢাকা টেস্টে শুরুতেই যখন দুঃস্বপ্ন হানা দেয় তখন মাঠে আসেন লিটন দাস। তাকে সঙ্গ দেন মুশফিকুর রহিম।

৯৬ বলে অর্ধশতক পূর্ণ করার পর ১৪৯ বলে শতরান পূর্ণ করেন লিটন। তারই পথে হাঁটেন মুশফিক। তিনি সেঞ্চুরি করেন ২১৮ বলে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিটন-মুশফিকের জুটি ২২৪ রানের। ৪১৩ বলের।

টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়।

এরপর অভিজ্ঞ তামিম ইকবালও বেশিক্ষণ টিকতে পারেননি। আসিথা ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন এই ওপেনার (০)।

মুমিনুল হক আরো একবার আউট হয়েছেন দশের নিচে। ৯ রান করে আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ নিয়ে টানা ছয় ইনিংসে দশের নিচে সাজঘরে ফিরলেন তিনি।

আরও পড়ুন: ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি উদযাপন

আত্মবিশ্বাসী দেখাচ্ছিল নাজমুল হোসেন শান্তকে। কিন্তু মুমিনুল ফেরার পরের ওভারেই রাজিথা বোল্ড করেন বাঁহাতি এই ব্যাটারকে (৮)।

পরের বলে এলবিডব্লিউ হন সাকিব আল হাসান (০)। রিভিউ নিয়েছিলেন, কিন্তু আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাক পান সাকিব। 


একাত্তর/আরএ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর